শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ১৩ দিন ধরে নিখোঁজ রনি, উৎকণ্ঠায় পরিবার

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ১৩ দিন পার হলেও খোঁজ মেলেনি ফরিদপুর সদর উপজেলার নিখোঁজ যুবক রনি মোল্যার (২২)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছেলেটির কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন তার পরিবারের সদস্যরা।

​নিখোঁজ রনি মোল্যা সদর উপজেলার বাখুন্ডা পশরা গ্রামের বুলবুল মোল্যার ছেলে। এ ঘটনায় তার মা রওশানারা বেগম ফরিদপুর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

​জিডি সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রনি। এরপর থেকে আর বাড়ি ফেরেননি তিনি। স্বজনদের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। রনি কোনো মোবাইল ফোন ব্যবহার না করায় যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।

​নিখোঁজ রনির শরীরের বিবরণ অনুযায়ী—তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল লম্বাটে, মাথার চুল কালো ও ছোট। বয়স ২২ বছর এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জিন্সের ফুল প্যান্ট ও কালো রঙের হাফ হাতা শার্ট।

​এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, "বিষয়টি জানার পর থেকেই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। দেশের সকল থানায় তার ছবি ও বিবরণসহ বার্তা পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। আশা করছি খুব দ্রুতই তার সন্ধান পাওয়া যাবে।"

  • সর্বশেষ