শিরোনাম

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৮:৪০ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০৮:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে নাশকতার মামলায় প্রভাষক সেলিম গ্রেফতার

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে নাশকতার মামলায় বীরমুক্তিযোদ্ধা আতিউ রহমান মডেল কলেজের  প্রভাষক সেলিম আহাম্মেদ গ্রেপ্তার হয়েছে বলে জানান সদর থানা পুলিশ। 

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে শেরপুর সদর উপজেলার শেরী ব্রিজের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সেলিম আহাম্মেদ শেরপুর সদর উপজেলার নছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার (হাতি আলগা) এলাকার বাসিন্দা। তিনি সিরাজ ড্রাইভারের ছেলে। সাবেক হুইপ আতিউর রহমান মডেল কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৪ আগষ্ট দুপুর আড়াই টার দিকে শেৱপুর সদর উপজেলার শেরব্রিজের দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। মামলা তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) মো: আক্তারুজ্জামান মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৭ জুলাই বিকেলে শেৱপুর সদর থানাধীন কসবা কাছাড়ীপাড়া এলাকায় কতিপয় দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, রামদা, বাঁশের লাঠি এবং ইট-পাটকেলসহ একত্র হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তারা জেলা খাদ্য গুদাম ও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিসংযোগ করার পরিকল্পনা সহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী মিছিল-স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে উক্ত ঘটনার সাথে সেলিম আহম্মেদের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে আদালতে প্রেরণ করে জেলহাজতে আটকে রাখার আবেদন জানানো হলে আদালত তাঁকে জেল হাজতে প্রেরণ করে।

উল্লেখ্য, আটক সেলিম আহাম্মেদর বিরুদ্ধে একাধিক জমি জবরদখল সংক্রান্ত মামলা চলমান রয়েছে।

এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ কর্মী সেলিম মিয়াকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ