শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজান কারাগারে, তদবিরে ব্যস্ত গডফাদাররা !  

কিশোরগঞ্জ প্রতিনিধি : দুই দারোগা থেকে গাঁজাসহ ধৃত পাঁচ আসামি ছিনিয়ে নেওয়া কুখ্যাত যুবলীগ নেতা মিজানের ক্ষমতার দম্ভোক্তি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে কারাবন্দি মাদক ব্যবসায়ী মিজান ও তার পরিবার। একাধিক ফৌজদারি মামলায় বিভিন্ন সময়ে পুলিশ ও র‍্যাবের হাতে গ্রেফতার হয়ে জেলও খেটেছে সোর্স ও যুবলীগ নেতা মিজান (তথ্য-সূত্রসমূহ : দৈনিক সংবাদ সারাবেলা, ২ ফেব্রুয়ারি ২০২৫ ইং ও দৈনিক বাংলাদেশ সমাচার, ৯ নভেম্বর ২০২৫ ইং)। ফের গ্রেফতার হয়ে এবার মাদক (ইয়াবা) মামলায় কারাগারে মাদক ব্যবসায়ী, সোর্স ও যুবলীগ নেতা মিজান। ইয়াবা যুব সমাজ ধ্বংসের অন্যতম প্রধান হাতিয়ার।

গত ১৩ আগষ্ট বৃহস্পতিবারে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন পুমদী ইউনিয়নে মাদকের বিরুদ্ধে অভিযান চলাকালে ডিবি পুলিশ অফিসার মোঃ তাহসীন হাবীব তালিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ইয়াবাসহ গ্রেফতার হন কিশোরগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজান (৪৫) ও চয়ন মিয়া (৩৯), তাদের দেহ তল্লাশি করলে তারা দুইজনই বের করে দেয় সর্বমোট ১০৭ (একশত সাত) পিস ইয়াবা যা জব্দ তালিকায় ইতোমধ্যে উল্লেখ করা হয়েছে। জানা যায়, তারা মূলতঃ মাদক কেনা বেচার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। পরে ১৪ আগষ্ট শুক্রবারে হোসেনপুর থানায় উপরোক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণীর ১০ (ক) ধারা মোতাবেক নিয়মিত মামলা রুজু করেন গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মোঃ তাহসীন হাবীব তালিম (এসআই)। মাদক মামলা নং -১১। মামলাসূত্রে  জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে গত ১৪ আগষ্ট শুক্রবারে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে।

বর্তমানে কারাগারে থাকা চয়ন পুমদী ইউনিয়নের হরিচন্দ্রপট্টি এলাকার খলিলুর রহমান তোতা মিয়ার ছেলে, অপরদিকে আরেক কারাবন্দি মিজান কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ নং মারিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের কাদির শিকদারের এর বড় ছেলে। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির দুশমন। তাদের বিরুদ্ধে বর্তমান সরকারও কঠোর অবস্থানে রয়েছে। এমতাবস্থায়, কারাবন্দি কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজান গংদের জামিন করাতে তৎপর রয়েছে তারই গডফাদাররা।

  • সর্বশেষ