শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মিজান লিটন : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ।

সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে শহরের ওয়ালেস বাজার এলাকা থেকে শুরু করে মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলাকালে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী জানান, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের প্রায় ৪৮ কিঃমিঃ এলাকায় ছয় শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। স্থাপনা গুলো উচ্ছেদ করে ইন্টারসেকশন এবং বৃক্ষ রোপণ করা হবে।এই অভিযানের ফলে সড়কে যানজট ও সরকারি সম্পত্তি উদ্ধার হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, মহাসড়কের ৪৮ কিঃমিঃ এলাকায় থাকা অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। আগামী দুই দিন এ অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ