শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় ২০ লিটার দেশীয় মদসহ যুবক গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ আবুল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী সুজন ওরফে সুজাত নামে আরও একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার বড় খারদিয়া দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল শেখ সালথা উপজেলার উথুলী গ্রামের মৃত পাচ্চু শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ওয়ারেন্ট তামিলের জন্য সালথা থানার পুলিশের একটি দল উপজেলার বড় খারদিয়া দক্ষিণপাড়া গ্রামে যায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই এলাকার মাদক ব্যবসায়ী সুজন ওরফে সুজাতের বাড়িতে দেশীয় মদ ক্রয়-বিক্রয় ও সেবন করা হচ্ছে।

Advertisement

পরে পুলিশের দলটি সুজাতের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক সুজাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় আবুল শেখকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে বিভিন্ন বোতল ও কন্টেইনারে রাখা দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদের মধ্যে ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার ১০টি বোতলে মদ এবং ৮ লিটারের একটি কন্টেইনারে প্রায় ৭ লিটার ও ৫ লিটারের আরেকটি কন্টেইনারে প্রায় সাড়ে ৪ লিটার খোলা মদ ছিল। সব মিলিয়ে প্রায় ১৯ থেকে ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মদ জব্দ করে গ্রেপ্তার আবুল শেখকে সালথা থানায় নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পলাতক সুজন ওরফে সুজাতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার দেশীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ