শিরোনাম
◈ কলকাতায় চরম বিপাকে হাজার হাজার বাংলাদেশি ◈ মক্কা চুক্তিতে বাংলাদেশ আগ্রহী কি না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে এবার বিশাল যে খনির সন্ধান পাওয়া গেল ◈ বাবার মরদেহ বারান্দায়, কবরের জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ ◈ খরা ও ভূমি অবক্ষয় মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ ◈ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ ◈ এসএসসি পরীক্ষার বিশেষ ১৪ নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ এপ্রিল-মার্চ অর্থবছর: কর্মপন্থা নির্ধারণে ৫ সদস্যের কমিটি গঠন ◈ ৪৯ মি‌লিয়‌নে বি‌ক্রি হ‌লো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল  ◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ০৬:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির কমিটি বাতিল চেয়ে ঈশ্বরদীতে একাংশের ঝাড়ু মিছিল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আংশিক
আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। এ সময়
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ঘোষিত কমিটি বাতিলের দাবি জানানো হয়।

রোববার রাত আটটার দিকে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

এর আগে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রেলওয়ে গেট এলাকার কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখানে ঝাড়ু মিছিল বের করা হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়কের ছবি প্রদর্শন করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন তারা। মিছিলটি স্টেশন রোড প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের প্রধান ফটকে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিষ্টু কুমার সরকার এবং সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল। এতে বক্তব্য দেন বিএনপি নেতা সিন্টু সরদার, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল ও স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহমুদুর রহমান ফুল জুয়েলসহ অন্যরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে নির্যাতিত ও রাজপথের সক্রিয় কর্মীদের বাদ দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। বিগত সরকারের অনুসারীদের সঙ্গে সখ্য ছিল—এমন ব্যক্তিদেরও পদে রাখা হয়েছে। ঘোষিত কমিটিকে দলের নীতিপরিপন্থী আখ্যা দিয়ে তারা অবিলম্বে এটি বাতিলের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।

অভিযোগের বিষয়ে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার বলেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিশৃঙ্খলা তৈরি করছেন, তারা মূলত বহিষ্কৃত। তাই বহিষ্কৃতদের কমিটিতে রাখার কোনো সুযোগ নেই।

একই কথা জানান পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, একাধিকবার
বহিষ্কৃত ব্যক্তিরা এই কমিটিকে অবৈধ বলার অধিকার রাখেন না। শীর্ষ নেতৃত্বের পছন্দ ও নির্দেশনা অনুসারেই ত্যাগীদের নিয়ে কমিটি অনুমোদিত হয়েছে। তারা বারবার শান্ত পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ঈশ্বরদী উপজেলা বিএনপিতে জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহ্বায়ক ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্যসচিব এবং পৌর বিএনপিতে মাহাবুবুর রহমান পলাশকে আহ্বায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্যসচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ