শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৮:১৪ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৬, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্ক নিয়ে যা জানালেন চিকিৎসক

কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছর বয়সী এক শিশুর অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করতে দেখা যায়। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হলেও চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

শনিবার (২২ আগস্ট) বিকাল ৪টার দিকে বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে জানান কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন।

জানা যায়, মুস্তারীন আদ্রিতা ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার ব্যাংকার সাব্বিরের মেয়ে। বিড়ালের আঁচড়ের পর গত ১৭ আগস্ট তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জলাতঙ্কের টিকাও দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিশুটিকে অস্বাভাবিক আচরণ করতে এবং বিড়ালের মতো শব্দ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা ও কৌতূহল তৈরি হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির পরিবার শখ করে একটি বিড়াল পুষত। প্রায় ৬ মাস আগে ওই বিড়ালটি শিশুটিকে আঁচড় দেয়। তারপর শিশুকে জলাতঙ্কের ভ্যাক্সিনও দেওয়া হয়। তবে বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকেও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা হেলাল মজুমদার জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তারা ঘটনাটি জানতে পারেন। শিশুটির পরিবারের সদস্যরা বর্তমানে বাড়িতে নেই এবং আদ্রিতা ঢাকায় চিকিৎসাধীন বলে তারা জানতে পেরেছেন। তবে তাকে রাজধানীর কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

ডা. ইকবাল হোসেন বলেন, শিশুটিকে হাসপাতালে আনা হলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় এবং জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। তবে তার মধ্যে জলাতঙ্কের কোনো উপসর্গ পাওয়া যায়নি।

শিশুটির ‘মিউ মিউ’ শব্দ করা বা অস্বাভাবিক আচরণ প্রসঙ্গে তিনি বলেন, এসব আচরণ যে জলাতঙ্কের কারণে হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভয়, আতঙ্ক বা অতিরিক্ত মানসিক চাপ থেকেও শিশুর মধ্যে এ ধরনের আচরণ দেখা দিতে পারে।

  • সর্বশেষ