শিরোনাম
◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ ◈ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন শর্ত দিল ইরান ◈ পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ◈ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ ◈ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে হবে পরীক্ষা, এসএসসির ফল ১০ আগস্ট ◈ ভিআইপি-সিআইপিদের নিরাপত্তা প্রোটোকলে ব্যতিক্রম হবে না: সরকার ◈ শেখ হাসিনাকে কথা বলার সুযোগ কেন দিল ভারত, প্রশ্ন বিএনপির

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩

আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় বজলুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের মধুডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালামপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সামনে হঠাৎ করে একটি শিশু দৌড়ে চলে আসে। শিশুটিকে বাঁচাতে ট্রাকচালক জরুরি ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক পশু চিকিৎসক বজলুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন আহত হন। তাদের স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়