শিরোনাম
◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ ◈ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন শর্ত দিল ইরান ◈ পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ◈ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ ◈ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে হবে পরীক্ষা, এসএসসির ফল ১০ আগস্ট ◈ ভিআইপি-সিআইপিদের নিরাপত্তা প্রোটোকলে ব্যতিক্রম হবে না: সরকার ◈ শেখ হাসিনাকে কথা বলার সুযোগ কেন দিল ভারত, প্রশ্ন বিএনপির

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুরে দুই লাখ টাকার অবৈধ চায়না জাল ধ্বংস

মুকসুদপুর (গোপালগঞ্জ)প্রতিনিধি: দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের মুকসুদপুরে দুই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল বিল থেকে উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

আজ বুধবার ৫ আগস্ট দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের মিরাডাঙ্গা বিলে  মৎস্য বিভাগের তত্ত্বাবধানে গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম।

এ সময় ৫৬টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধারের পর জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম জানান দেশীয় মাছ প্রজনন ও জলজ প্রানী রক্ষার্থে অবৈধ চয়না জালের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে। যারা অবৈধ জাল দিয়ে মাছ ধরবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়