শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহ সীমান্তে ২ বাংলাদেশি আটক 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার (৪  আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়  বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর ৫ টার দিকে  উপজেলার মাঠিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে পিলার ৫২/২২  বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ২ জন বাংলাদেশি নাগরিককে  আটক করা হয়।

আটকদের মধ্যে, দুইজন পুরুষ তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

অন্য দিকে, রাজাপুর ও বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৪ বোতল সিরাপ ও ৫০ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।

পরে আটকদের মহেশপুর থানায় স্পর্শ করা হয়েছে বলে জানায় বিজিবি। 

  • সর্বশেষ