শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুর সীমান্তে বিএসএফ’র রাবার বুলেটে বাংলাদেশী যুবক আহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ’র ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামের এক বাংলাদেশী যুবক আহত হয়েছে। সোমবার রাতে উপজেলার শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে। আহত রুবেল শ্যামকুড় মাঠপাড়ার মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে রুবেল কয়েকজনকে সাথে নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। সেসময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রক্যাম্পের  বিএসএফের টহলদল তাদের উপর রাবার বুলেটে ছোড়ে। এতে রুবেল গুলিতে আহত হয়। সেসময় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর পরে যশোর মেডিকেলে ভর্তি করে। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, একজন আহত হয়েছে। তিনি বর্তমানে ঢাকায় আছে। তার পরিবারের সাথে আমাদের কথা হয়েছে।

  • সর্বশেষ