শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৪:৩৯ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল ইমিগ্রেশনে কৃষকলীগ নেতা গ্রেফতার

আজিজুল হক, বেনাপোল (যশোর) :যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পথে ভারতে যাবার সময় হুমায়ুন তালুকদার নামে কৃষকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১ টার দিকে তাকে গ্রেফতার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

হুমায়ুন তালুকদার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি এবং মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের আব্দুর রশিদ তালুকদারের ছেলে । তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ সাইফুর রহমান খান জানান,ভারত যাওয়ার প্রক্রিয়ার সময় ইমিগ্রেশন সিস্টেমে যাচাই করে দেখা যায়, হুমায়ন তালুকদার কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। পরে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে ২০২৪ এর ০৫ আগস্টের পর বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগজ্ঞ জেলা আ,লীগের সাধারন সম্পাদকসহ প্রায় ৩৫ জন গ্রেফতার হয়েছে।

স্থানীয় সুত্র বলছে, সব অপরাধীদের তালিকা ইমিগ্রেশনে নাই। কিছু গ্রেফতার হলেও বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেকেই পালাচ্ছেন। একটি চক্র বিভিন্ন মামলার এসব আসামীকে ভারতে পালাতে সহযোগীতা করছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ অপরাধীকে গ্রেফতার করতে পারলেও সহযোগীতাকারীরা রয়েছে ধরা ছোওয়ার বাইরে। 

  • সর্বশেষ