শিরোনাম
◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত ◈ এখন দেশ পুনর্গঠন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার সময়: প্রধানমন্ত্রী ◈ তারেক রহমানকে কী হিসেবে আমন্ত্রণ জানিয়েছে, জানাল ভারত ◈ ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৬’ পালনে দেশব্যাপী কর্মসূচি ◈ সৌদিতে আকামা নবায়নে নতুন সুযোগ পেলেন বাংলাদেশি প্রবাসীরা ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান ◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:২৯ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘদিনের শিক্ষকসংকটে বিপর্যস্ত বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষকসংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ মোট ৮টি পদ শূন্য থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এবং ২০১৮ সালে সরকারীকরণ হওয়া এ বিদ্যালয়ে বর্তমানে ৫০০-এর বেশি শিক্ষার্থী রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষক না থাকায় গত দুই বছর ধরে ওই বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে না।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন বলেন, শিক্ষকসংকটের কারণে একজন শিক্ষককে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয়টি ক্লাস নিতে হচ্ছে। শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও এখনো কোনো সমাধান মেলেনি।

অভিভাবকদের অভিযোগ, উপজেলার অন্যতম সুনামধন্য এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকসংকট দূর না হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার জানান, বিদ্যালয়ের শিক্ষকসংকটের বিষয়টি জানিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়