শিরোনাম
◈ দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর ৯০০ কেজি ওজনের শক্তিশালী বোমা হামলা: নিউইয়র্ক টাইমস ◈ জ্বালানি সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা ◈ চলতি আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি! ◈ গুম প্রতিরোধ আইন অনুমোদন, মৃত্যুর ঘটনায় শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ◈ হাসিনা প্রসঙ্গে ভারতের কাছে স্পষ্ট বার্তা বাংলাদেশের ◈ শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে চতুর্মুখী তীব্র যানজট, অচল ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়ক ◈ ৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মুদি দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে সুমন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। চোরকে বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের হামলায় দোকানমালিক ও তাঁর দুই ছেলে গুরুতর আহত হন। তাঁরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রোববার রাত আনুমানিক ১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।

স্থানীয় ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে মুদিব্যবসায়ী হবিবুল ইসলামের দোকানে চুরির উদ্দেশ্যে ঢোকেন সুমন। দোকানের সঙ্গেই বসতবাড়ি হওয়ায় বিষয়টি টের পান হবিবুল। তিনি বাইরে বেরিয়ে এসে আটকানোর চেষ্টা করলে সুমন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে ও তাঁর দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ সময় তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এসে সুমনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তা পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপের পাশাপাশি পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়