শিরোনাম
◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের  ◈ প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ◈ হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’ ◈ বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ইস্যুতে আরব আমিরাতের সঙ্গে সরকারের যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৮:৩৬ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জে বজ্রপাতে চা-দোকানিসহ নিহত ২, আহত ২

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে এক নারী চা-দোকানিসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ১ নম্বর ভোমরাদহ ইউনিয়নের কুশারিগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—কুশারিগাঁও গ্রামের চা-দোকানি শান্তি রানী (৪৬) এবং প্রতিবেশী রাণীশংকৈল উপজেলার রাজোর গ্রামের সুইরাম রায় (৬৫)। আহতরা হলেন—সালন চন্দ্র (৪৮) ও টেপরা রায় (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সময় শান্তি রানীর চায়ের দোকানে বসে চা পান করছিলেন কয়েকজন। হঠাৎ তীব্র ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তি রানী ও সুইরাম রায়কে মৃত ঘোষণা করেন।

আহত অপর দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়