শিরোনাম
◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে বিলাসবহুল গাড়িতে ‘সেনাবাহিনীর স্টিকার’ লাগিয়ে পাচারকালে ২৮ হাজার ইয়াবাসহ এক ‘সাবেক সেনাসদস্যকে’ আটক

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে বিলাসবহুল গাড়িতে ‘সেনাবাহিনীর স্টিকার’ লাগিয়ে পাচারকালে ২৮ হাজার ইয়াবাসহ এক ‘সাবেক সেনাসদস্যকে’ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কক্সবাজার কেন্দ্রিয় বাস টার্মিনালের ৩ নম্বর গেইট এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, পুলিশের কক্সবাজার সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার ( এএসপি ) মাহমুদুল হাসান।

আটক ওবায়দুল হাসান (৪১) বগুড়া জেলার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া মন্ডলবাড়ী এলাকার মৃত দেলোয়ার রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, আটক ওবায়দুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন। তিনি গত ২০১৯ সালে চাকুরি থেকে অবসর নেন।

Advertisement

মধ্যরাতে কক্সবাজার সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদর সার্কেলের এএসপি মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার বিকালে দিকে কক্সবাজার শহরে চলাচলকারি একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ নজরদারী শুরু করে। গাড়ীটি শহরের মধ্যে বেপরোয়া গতিতে চলাচল করছিল। এক পর্যায়ে রাত ৯ টার দিকে শহরের কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকায় বেগতিক চলাচলকালে পুলিশ থামার জন্য নির্দেশ দেন। এতে নির্দেশনা অমান্য দ্রুত গাড়ী চালিয়ে সরে পড়ার চেষ্টা চালায়। এসময় বাধা দিতে গিয়ে পুলিশের দুই সদস্য সামান্য আহত হয়। পরে গাড়ীটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় সড়কের পাশে দাঁড়ানো এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেল আরোহী আহত হন।

পরে পুলিশ ও স্থানীয় জনতার ধাওয়ায় সেনাবাহিনীর স্টিকার লাগানো গাড়ীটি জব্দ করতে সক্ষম হয়। এসময় গাড়ীটি তল্লাশী করে পাওয়া যায় ২৮ হাজার ইয়াবা। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর সাবেক ল্যান্স কর্পোরাল পদে কর্মরত থাকার তথ্য দিয়েছেন।

আটক ব্যক্তির দেয়া তথ্যাদির সত্যতা যাচাইয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান তিনি।

এএসপি মাহমুদুল হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ