ফিরোজ আহম্মেদ , ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট জামির হোসেনকে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই হাসপাতালের হারবাল এ্যাসিস্টেন্ট মাহাবুবার রহমানের বিরুদ্ধে। শনিবার (২৫ জুলাই) সকালে হাসপাতালের একটি রুমের মধ্যে এ ঘটনা ঘটে।অভিযুক্ত মাহাবুবার রহমান হাসপাতালের স্টোর কিপার হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।
জানা যায়,হাসপালের অফিসে উপস্থিত হয়ে দুইজন বসে কথা বলার সময় হঠাৎ মাহাবুবার রহমান জামিরের উপর চড়াও হয় এবং চোখে আঘাত করে। এরপর নাকে মুখে উপর্যুপরি আঘাত করে, পরে আশে পাশে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে ইমার্জেন্সিতে নেয়।আঘাত ও রক্তাক্ত জামির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিটি স্ক্যান করানোর জন্য যশোরে পাঠানো হয়েছে। জামির হোসেন জানান, সকালে আমরা দু'জন অফিসে বসে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এসময় কিছু বুঝে উঠার আগেই হঠাৎ সে আমার উপর আক্রমন করে মারতে থাকে। আমার চোখে আঘাত লাগায় আমি মাথা ঘুরে পড়ে যায়। এসময় সে আমাকে উপর্যুপরি মারপিট করে।
অভিযুক্ত মাহাবুবার রহমান জানান, সে আমাকে নিয়ে বিভিন্নভাবে মিথ্যা দোষারোপ করে আসছিল, সেটা নিয়ে জিজ্ঞাসা করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে এমন ঘটনা ঘটেছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আমানুল্লাহ আল মামুন জানান, বিষয়টি অত্যান্ত নিন্দনীয়। এটা নিয়ে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।