শিরোনাম
◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬, ০৭:৫৯ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাসড়কজুড়ে ইয়াবার ছড়াছড়ি, কুড়িয়ে নিলেন পথচারীরা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে হাজার হাজার পিস ইয়াবা। স্থানীয়, পথচারী ও গাড়ি চালকদের এসব ইয়াবা রাস্তা থেকে কুড়িয়ে নিতে দেখা গেছে। অসংখ্য ইয়াবা গাড়ির চাকায় পিষ্ট হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌরসভার নুনাছড়া এলাকার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, ‌‘হাজার হাজার পিস ইয়াবা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। আমরা কয়েকজন মিলে হাজারের বেশি ইয়াবা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছি।’

মোহাম্মদ জনি নামের এক যুবক বলেন, ‘দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখি। তার পাশে দুটি মোটরসাইকেলের মধ্যে দুজন আরোহী ঝগড়া করছিলেন। এসময় স্থানীয়রা তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যান। পরে আমরা নীল প্লাস্টিকে মোড়ানো ১০-১২ প্যাকেট ইয়াবা ও শতাধিক ইয়াবার পিস কুড়িয়ে নিয়ে পুলিশকে বুঝিয়ে দিয়েছি।’

Advertisement

‎নাম প্রকাশে অনিচ্ছুক আরেক যুবক বলেন, ‘আমি নিজেই কুড়িয়ে দিয়েছি ২০০-৩০০ পিস ইয়াবা।’

তবে ঘটনাস্থলে আসা পুলিশের উপপরিদর্শক (এসএই) অনিক বলেন, ১০০-১৫০ পিস ইয়াবা ও ১০০ গ্রামের মতো গুঁড়া উদ্ধার করা হয়েছে।

‎এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমি শহরে আছি। ঘটনাস্থলে এসআই অনিক গিয়েছিলেন। তার তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, কোন মাদক নিয়ন্ত্রণ সংস্থা মাদক কারবারিদের ধাওয়া দিলে তারা মাদক রেখে পালিযান। থানায় গেলে বিস্তারিত জানতে পারবো।’

  • সর্বশেষ