শিরোনাম
◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ১০:১৭ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার: কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি টয়োটা প্রাইভেটকার জব্দ এবং একজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার ও দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) আরিফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (২৪ জুলাই) ভোর ১টা ৪৫ মিনিটে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করেন।

এ সময় একটি নীল রঙের টয়োটা প্রাইভেটকার (রেজি. নং- ঢাকা মেট্রো-গ-৩১-৭৫১৮) তল্লাশি করে চালকের আসনের নিচে ও গাড়ির পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাতটি বান্ডেল উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডেলে ১০ হাজার পিস করে মোট ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ৭ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গাড়ির চালক মো. রুবেল(২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামি ঢাকার মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা তার পিতার নাম আইয়ুব।

আজ শুক্রবার বিকেলে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ