শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দুর্বৃত্তের গুলিতে মিরপুরে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ ◈ মতিঝিলে নিষ্ক্রিয় করা বোমা ছিল আইআইডি: ডিএমপি ◈ ‘মেয়েটি গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’, জামায়াতের আরেক এমপি (ভিডিও) ◈ স্বাধীনতার পর ১৮ রাষ্ট্রপতির মধ্যে মাত্র ৮ জন শেষ করেছেন পূর্ণ মেয়াদ ◈ রাষ্ট্রপতি পদ ছাড়ার পর কী কী সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন? ◈ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে: ইসি মাছউদ ◈ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত সুবিধা প্রত্যাহার, নতুন নিয়ম ৪ দেশে ◈ প্রথমবারের মতো দেশেই নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ ◈ মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে মিলল বোমা

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকশাচালক নিহত, আহত ১০

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) : বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাস ও একটি রিকশার ত্রিমুখী সংঘর্ষে রিকশাচালক মোশারফ হোসেন (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়শ্রী এলাকায় সাজু পাম্পসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন উপজেলার জয়শ্রী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশালগামী সেবা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বিএমএফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশ দিয়ে চলাচলরত একটি রিকশার ওপর উঠে যায়। এতে রিকশাচালক মোশারফ হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় দুই বাস ও রিকশার যাত্রীসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়