শিরোনাম
◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে পুলিশের অভিযানে তক্ষক সহ ২ যুবক গ্রেপ্তার 

জুয়েল নাগ, মিরসরাই : চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে পাচারের সময় দুটি তক্ষকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুই যুবকের নাম মো. মামুন হোসেন (৩৭) ও ঞোলাপ্রু মারমা (২৭)। তাদের দুজনের বাড়ি খাগড়াছড়ি জেলায়। শুক্রবার বিকেলে মিরসরাইয়ের বারিয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাস কাউন্টার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম  বলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের ধুমঘাট বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির সহযোগী স্টেশন কর্মকর্তা মো. কামাল হোসেনের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে বারিয়ারহাট পৌরসভা এলাকায় একটি বাস কাউন্টারের সামনে থেকে দুটি তক্ষকসহ দুই যুবককে গ্রেপ্তার করি আমরা। তক্ষকগুলো বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ঢাকায় পাচার করা হচ্ছিল।

গ্রেপ্তার দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ