শিরোনাম
◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ০৮:২১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউফলে মাদককে ‘রেড কার্ড’, বয়স্কদের ফুটবল উৎসব

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার (বাউফল) পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলের নাজিরপুরে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে ব্যতিক্রমধর্মী ‘বয়স্কদের ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টে শাপলা একাদশ ও গোলাপ একাদশ অংশ নেয়। নির্ধারিত খেলা শেষে কোনো দল বিজয়ী হয়নি। পরে ট্রাইবেকারেও কোনো ফল আসেনি। ফলে যৌথ ভাবে দুই দলকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলাটি উপভোগ করতে বিভিন্ন বয়সী শত শত দর্শকের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ। সভাপতিত্ব করেন নাজিরপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হোসেন রনি। অনুষ্ঠানের আয়োজন করে মেসার্স হাওলাদার ফার্ম লিমিটেড।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মাসুম বিল্লাহ পলাশ বলেন, "মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। যে যুবসমাজ মাঠে থাকবে, খেলাধুলায় ব্যস্ত থাকবে, তারা কখনো মাদকের দিকে ঝুঁকবে না। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।"

তিনি আরও বলেন, "ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। এমন আয়োজন তরুণদের যেমন অনুপ্রাণিত করবে, তেমনি প্রবীণদেরও সুস্থ ও প্রাণবন্ত জীবনযাপনে উৎসাহিত করবে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।"

  • সর্বশেষ