শিরোনাম
◈ সাহাবুদ্দিনের পদত্যাগে জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: শফিকুর রহমান ◈ সাহাবুদ্দিনের বিদায়ে শেখ হাসিনার সমর্থনের শেষ স্তম্ভও ভাঙল : রয়টার্সের প্রতিবেদন ◈ আই অ্যাম সিক, সো ইট ইজ ডান: পদত্যাগের পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে পদত্যাগ করেছেন: স্পিকার (ভিডিও) ◈ হাফিজ উদ্দিনের জন্য ভিআইপি প্রটোকল, বাসভবনে এসএসএফের কড়া নিরাপত্তা ◈ যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল ◈ স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ◈ আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: সংবাদ সম্মেলনে স্পিকার ◈ কী লেখা আছে রাষ্ট্রপতির পদত্যাগপত্রে? ◈ জল্পনার অবসান: পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজহাঁস চুরির দায়ে যুবকের অভিনব শাস্তি, পড়তে হলো ১০০ রাকাত নামাজ

ভোলার লালমোহনে রাজহাঁস চুরির দায়ে মো. নাজিম নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে মুক্তি দেওয়া হয়। অভিনব এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত মো. নাজিম লালমোহন পৌরসভার পাকার মাথা এলাকার বুলু হাওলাদার বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ওই এলাকায় চোরের উৎপাত দেখা দেয়। রাতের অন্ধকারে স্থানীয়দের হাঁস-মুরগিসহ নানান মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরচক্র। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ এলাকার আরিন্দা বাড়ির মো. এমরান হোসেন রাকিব নামে এক ব্যক্তির দুটি রাজহাঁস চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে ধাওয়া দিয়ে হাঁসসহ চোর নাজিমকে আটক করেন। এ সময় তিনি আর কখনো এ ধরনের কর্মকাণ্ড করবেন না বলে অঙ্গীকার করেন। পরে তাকে স্থানীয়রা শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ ধার্য করেন। এরপর ওই চোরকে ধার্যকৃত নামাজ পড়িয়ে এবং তওবা করিয়ে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 

হাঁস মালিক এমরান হোসেন রাকিব বলেন, রাজহাঁস দুটি আমার এবং পরিবারের অনেক শখের। হাঁসের ঘর থেকে সু-কৌশলে হাঁস দুটি চুরি করে নিয়ে যাওয়ার সময় সন্দেহজনকভাবে তাকে আটক করেন স্থানীয়রা। পরে ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি হাঁস দুটি আমার। চুরির দায়ে তাকে মারধর না করে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, ঘটনাটি থানায় কেউ জানায়নি। তবে রাতে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমাদের চারটি ফোর্স কাজ করছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়