শিরোনাম
◈ যুক্তরা‌স্ট্রের ইন্টার মায়া‌মি‌ ক্লা‌বে মেসির সতীর্থ হলেন ব্রা‌জি‌লের কাসেমিরো  ◈ বাংলা‌দেশ ক্রিকেট দল ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে , টে‌স্টে লড়াই হ‌বে লর্ডসে  ◈ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মধ্যরাতে ভিডিও বার্তায় যা বললেন নরেন্দ্র মোদি ◈ দেশের ১০ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা ◈ সরকারের আশ্বাসে ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক ◈ সাদা মাছের আড়ালে ভারতীয় ইলিশ, বেনাপোলে আটক চালান ◈ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ◈ সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত ◈ গ্রেস মার্ক ছাড়াই এসএসসি মূল্যায়ন, শেষ পর্যায়ে ফল তৈরির কাজ ◈ ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে দ্বিমুখী ধাক্কা

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬, ০৯:৩০ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদা মাছের আড়ালে ভারতীয় ইলিশ, বেনাপোলে আটক চালান

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে সাদা মাছের আড়ালে আনা একটি ইলিশের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (২২ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমদানি করা ২৬৪ প্যাকেজ মাছের মধ্যে থেকে ১২ প্যাকেজ অবৈধ ইলিশ উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, একটি অমসৃণ চক্র সাদা মাছের ঘোষণা দিয়ে ভারত থেকে ইলিশ এনে বন্দর থেকে পাচারের চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে বন্দরের ৩১ নম্বর শেডে অভিযান চালানো হয়। সেখানে অভিযানে একটি মাছভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে এই অবৈধ ইলিশের চালান জব্দ করা হয়েছে। এই চালানের আমদানিকারক প্রতিষ্ঠান খুলনা এন্টারপ্রাইজ এবং তাদের সিএন্ডএফ (C&F) এজেন্ট হিসেবে কাজ করেছে শান্তা শিপিং।

কাস্টমস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জালিয়াতির সঙ্গে জড়িত অভিযুক্ত আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জব্দকৃত মাছগুলো বর্তমানে নিলাম করার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্টরা জানান, আটক করা মাছগুলো মূলত চন্দনা ইলিশ নামে পরিচিত দেশীয় অল্প ব্যবসায়ীরা ভারত থেকে কেজি দেড়শত টাকা দরে ইলিশ এনে দেশের বাজারে পদ্মার ইলিশ বলে চড়া দামে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছে বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।

সূত্র: ডিবিসি নিউস 

  • সর্বশেষ
  • জনপ্রিয়