শিরোনাম
◈ পঞ্চম ম্যাচ জিতে সান্ত্বনার জয় নেপালের, ৩-২ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়  ◈ উদ্বোধন হয়‌নি, ত‌বে মা‌ঠে গ‌ড়ি‌য়ে‌ছে কমনওয়েলথ গেমসের খেলা ◈ কক্সবাজারের উন্নয়নে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে ৫০ ও ৫০০ মিটারের বিধিনিষেধ ◈ বিশ্বকাপের চমকে ট্রান্সফারমার্কেটে ভোজিনিয়ার দাম বাড়ল ৯০০ শতাংশ ◈ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ সৌদির পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের নতুন শর্ত ◈ যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান: রিপোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগের খবর: থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার ◈ স্পেন ও আর্জেন্টিনার ম‌ধ্যে বিশ্বকাপ ফাইনাল পূণরায় আয়োজনের দাবি, অনলাইনে ৬২ হাজারো ভক্তের স্বাক্ষর   ◈ রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে?

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৮:২৯ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ১০:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবন উপকূল থেকে ধরা ১৫৫ কেজির কোরাল উঠল চট্টগ্রামের বাজারে, একনজর দেখতে ভিড়

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মাছ বাজারে বিক্রির জন্য আনা হয়েছে ১৫৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ। সচরাচর এত বড় মাছ দেখা যায় না বলে মাছটি দেখতে বাজারে উৎসুক ক্রেতা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভিড় জমেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সুন্দরবন উপকূল থেকে মাছটি চট্টগ্রামে আনা হয়। ছয় ফুট লম্বা মাছটি সতেজ রাখতে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। মাছটিকে ঘিরে বাজারজুড়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন।

মাছটির বিক্রেতা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলীয় এলাকায় একটি মাছ ধরার ট্রলারের জালে এটি ধরা পড়ে। বিশাল ওজনের কারণে জাহাজ থেকে ক্রেনের সাহায্যে মাছটি পিকআপ ভ্যানে তোলা হয়। পরে কাজীর দেউড়ি বাজারে এনে ১২ থেকে ১৫ জনের একটি দল পিকআপ থেকে নামিয়ে মাছটি দোকানে তোলে।

তিনি বলেন, মাছটির প্রতি কেজির দাম ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মাছটি কেটে বিক্রি করা হবে।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, বাংলাদেশে কোরাল অত্যন্ত মূল্যবান একটি সামুদ্রিক মাছ এবং এর বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। ছবি দেখে এটি কোরাল শ্রেণির মাছ বলেই মনে হয়েছে। স্থানীয়ভাবে অনেকে এটিকে কৈ কোরাল নামে চেনেন। তবে পরীক্ষা ছাড়া মাছটির বৈজ্ঞানিক পরিচয় নিশ্চিত করে বলা সম্ভব নয়।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, মাছটির শরীর চ্যাপ্টা ও কিছুটা গোলাকার। পিঠ ও পেছনের পাখনা লেজের দিকে বিস্তৃত থাকায় দূর থেকে দেখতে যেন তিনটি লেজ রয়েছে বলে মনে হয়। মাছটির শরীরজুড়ে বাদামি ছোপও কৈ কোরাল মাছের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়