শিরোনাম
◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে ডিবির অভিযান, শীর্ষ মাদক ব্যবসায়ী বাঘ শাহজাহান ইয়াবা ও ২ নারী আটক

মিজান লিটনঃ চাঁদপুর শহরের একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে  শীর্ষ মাদক ব্যবসায়ী বাঘ শাহজাহান ও ২ নারীসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম।

চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়কে শহীদ মিনারের সামনে একটি চারতলা ভবনের ফ্ল্যাট বাসায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ, ডিবি।

ডিবির এসআই জিয়াউল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক করা হয় জামতলা এলাকার ফজলুল হক ব্যাপারীর ছেলে বাঘ শাহজাহান এবং হাসনা ও মিথিলা নামে দুই নারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে ইয়াবা বিক্রি, সেবন এবং অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ফ্ল্যাটের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় চাঁদপুরের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), ওসি মজিবুর রহমান জানায়, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে ফ্ল্যাটটি মাদক বিক্রি ও সেবনের কাজে ব্যবহারের তথ্য মিলেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ