শিরোনাম
◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলা পরিষদ প্রশাসকের পরিদর্শন

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নাগরিকদের জন্য সঠিক, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি পাসপোর্ট সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং তারা নির্ধারিত নিয়মে সেবা পাচ্ছেন কি না, কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।

পরে তিনি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক মোঃ সাহজাহান কবিরের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সেবার মান আরও উন্নত করা, দালালমুক্ত পরিবেশ বজায় রাখা এবং সকল সেবাপ্রার্থীকে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল হোসাইন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক সৈয়দ কাসেমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ