শিরোনাম
◈ রাষ্ট্রপতির পদত্যাগের খবর: থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার ◈ স্পেন ও আর্জেন্টিনার ম‌ধ্যে বিশ্বকাপ ফাইনাল পূণরায় আয়োজনের দাবি, অনলাইনে ৬২ হাজারো ভক্তের স্বাক্ষর   ◈ রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? ◈ তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার ◈ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম  ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি ◈ গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতে ইসলামীর চিঠি ◈ প্রশাসনে নারীর নেতৃত্বের বিস্তার, ২০ নারী ডিসি ও ১৯১ নারী ইউএনও ◈ আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’; কারা আগে পাবেন, কী কী সুবিধা মিলবে? ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে রুটিন অনুযায়ী চলবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাচোলে টিসিবি পণ্যের গোডাউনে আগুন, এক কিশোর নিহত 

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবি পণ্যের গোডাউনে লাগা আগুন নেভাতে গিয়ে নয়ন আলী (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে জেলার নাচোলে উপজেলার হাটবাকইল বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া নয়ন আলী নাচোল উপজেলার হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে। 

ওসি সুকোমল চন্দ্র দেবনাথ বলেন,  হাটবাকইলের ইসলামী ব্যাংকের নিচতলায় টিসিবি'র ডিলার সুজন ট্রেডার্সের পণ্য গোডাউনে রাত ৯ টার দিকে হটাৎ করে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় নয়ন আগুন নেভাতে গিয়ে মারা যায়। পরে খবর পেয়ে নাচোল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ নয়নের মরদেহ উদ্ধার করে।

এদিকে নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন, রাত সাড়ে ৮ টার দিকে হাটবাকইল এলাকার একটি দ্বিতল ভবনের নীচতলায় টিসিবি ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন তারা। পরে উদ্ধার অভিযানের সময় নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়