শিরোনাম
◈ স্পেন ও আর্জেন্টিনার ম‌ধ্যে বিশ্বকাপ ফাইনাল পূণরায় আয়োজনের দাবি, অনলাইনে ৬২ হাজারো ভক্তের স্বাক্ষর   ◈ রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? ◈ তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার ◈ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম  ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি ◈ গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতে ইসলামীর চিঠি ◈ প্রশাসনে নারীর নেতৃত্বের বিস্তার, ২০ নারী ডিসি ও ১৯১ নারী ইউএনও ◈ আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’; কারা আগে পাবেন, কী কী সুবিধা মিলবে? ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে রুটিন অনুযায়ী চলবে: শিক্ষামন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সাংবাদিকদের প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০৫:৫৪ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার লালসার শিকার স্কুলছাত্রী

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার হাতে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশাচালক কামাল উদ্দিনকে (৫৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার (২২ জুলাই) রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত কামাল উদ্দিন উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইলিয়াছ সওদাগরের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই শিক্ষার্থী তার শিক্ষিকার বাড়িতে প্রাইভেট পড়তে যায়। শিক্ষিকাকে ঘরে না পেয়ে সে ফিরে আসতে চাইলে শিক্ষিকার বাবা কামাল উদ্দিন তাকে ডেকে ঘরের ভিতর নিয়ে যান এবং একপর্যায়ে তাকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না জানানোর জন্য পরবর্তীতে ওই ছাত্রীকে ৫০০ টাকা দিয়ে বিদায় দেওয়া হয়।

​শিক্ষার্থী বাড়ি ফিরে স্বজনদের বিষয়টি জানালে ঘটনাটি জানাজানি হয়। একই দিন সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত কামাল উদ্দিনকে আটক করে গণধোলাই দেয় এবং একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

​চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত কামাল উদ্দিনকে আদালতে পাঠানো হয়। এছাড়া শারীরিক পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়