শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৮:৪৭ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জ হাসপাতালে হাজিরা দিয়েই মাঠে চিকিৎসক, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দিয়ে করাচ্ছেন কৃষিকাজ!

​ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. অরুণ কুমার দাসের বিরুদ্ধে সরকারি দায়িত্বে চরম অবহেলা, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দিয়ে ব্যক্তিগত ও কৃষিকাজ করানো এবং অনৈতিক সুবিধার বিনিময়ে নিন্মমানের ওষুধ ব্যবস্থাপত্রে লেখার গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ জুলাই) সকাল ৮:৩০ মিনিটে 'জোভেনটেক লাইফ সায়েন্স' নামক ওষুধ কোম্পানির উপজেলা মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) মারুফ হোসেনের মোটরসাইকেলে চড়ে হাসপাতালে আসেন ডা. অরুণ কুমার দাস। হাসপাতালের প্রশাসনিক ভবনে পাঞ্চ মেশিনে হাজিরা শেষেই তিনি রোগীদের সেবা না দিয়ে ওই প্রতিনিধির মোটরসাইকেলেই হাসপাতাল ত্যাগ করেন। এরপর হাসপাতাল থেকে প্রায় চার কিলোমিটার দূরে নিজের জমিতে গিয়ে ওই বিক্রয় প্রতিনিধিকে দিয়ে বাগান পরিচর্যাসহ বিভিন্ন ধরনের কৃষিকাজ করান।

​অনুসন্ধানে জানা যায়, এটি কোনো একদিনের ঘটনা নয়। দীর্ঘদিন ধরে তিনি অফিস ফাঁকি দিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে নিজের ব্যক্তিগত ও গৃহস্থালির কাজ করিয়ে আসছেন।

এমনকি 'কিং ফার্মা' নামের আরেকটি কোম্পানির প্রতিনিধি মেহেদী হাসানসহ বিভিন্ন প্রতিনিধিদের দিয়ে হাসপাতালের চেম্বারের বাইরের রোগীদের ভিড় সামলানো এবং মাঠের কাজ করানোর অভিযোগ রয়েছে।  সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলেই এসব তথ্যের সত্যতা পাওয়া যাবে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

Advertisement

​অভিযোগ রয়েছে, এসব ব্যক্তিগত কাজের বিনিময়ে তিনি ওই প্রতিনিধি ও কোম্পানিগুলোকে সুবিধা দিতে রোগীদের ব্যবস্থাপত্রে অপ্রয়োজনীয় ও নিম্নমানের কোম্পানির ওষুধ লিখে থাকেন।

যাতায়াতের জন্য সব সময় বিক্রয় প্রতিনিধিদের যানবাহন ব্যবহার, তাদের কাছ থেকে উপহার ও উৎকোচ গ্রহণসহ নানা অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

​এ বিষয়ে জোভেনটেক লাইফ সায়েন্সের বিক্রয় প্রতিনিধি মারুফ হাসান বলেন, চাকরির স্বার্থে ও চিকিৎসকের পরামর্শ বজায় রাখতে আমাদের এসব না করে কোনো উপায় থাকে না।

​অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. অরুণ কুমার দাস নিজের ভুল স্বীকার করে বলেন, আমি এটি নিয়মিত করি না। বিশেষ প্রয়োজনে বিক্রয় প্রতিনিধিকে নিয়ে বাইরে গিয়েছিলাম, আমার ভুল হয়েছে, ভবিষ্যতে আর এমনটি হবে না।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন জানান, চিকিৎসা সেবার মতো সংবেদনশীল স্থানে এমন অনিয়ম ও পেশাগত দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

​ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। দ্রুত ঘটনাটি খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ