শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনা নদীর ভাঙন রোধে ৫ হাজার ৫০০ জিও ব্যাগ ফেলা শুরু

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে মেঘনা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ৫ হাজার ৫০০ জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নানের উদ্যোগে বুধবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহামেদ ময়িন, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাতুন বণিক ও অজয় দাস, বিএডিসির উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম, জীবন মেম্বার, বাহা উদ্দিন সরকার, নিয়াজুল্লাহ, মামুন সরকার, রশিদ মিয়া, দিদারুল, ইদ্রিস মিয়া, মানিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মহিউদ্দিন আহামেদ ময়িন বলেন, চরলাপাং গ্রামের মানুষের বসতভিটা নদীগর্ভে বিলীন হতে থাকায় বিষয়টি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নানের নজরে আনা হয়। পরে তিনি দ্রুত পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে সাড়ে পাঁচ হাজার জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেন। একই সঙ্গে স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন, যাতে ভবিষ্যতে এ এলাকার মানুষ ভাঙনের আতঙ্ক থেকে মুক্ত থাকতে পারেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে মেঘনার ভাঙনে চরলাপাং গ্রামের অনেক পরিবার বসতভিটা হারিয়েছে। নির্বাচনের পর এমপি আব্দুল মান্নানের উদ্যোগে এলাকায় অবৈধ ড্রেজার কার্যক্রম বন্ধ হওয়ায় ভাঙনের চাপ কিছুটা কমেছে। তবে স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ না হলে আরও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

দ্রুত জিও ব্যাগ ফেলার উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী বলেন, এটি আপাতত ভাঙন নিয়ন্ত্রণে সহায়ক হবে। তবে স্থায়ী সমাধানের জন্য দ্রুত নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি।

  • সর্বশেষ