শিরোনাম
◈ ‘লাইফ সাপোর্টে’ মানবাধিকার কমিশন ◈ যুক্তরাস্ট্র পারমাণু স্থাপনায় হামলা চালা‌লে তা যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচিত হবে: ইরান ◈ জামায়াত থেকে বহিষ্কার হলে কি এমপি পদ হারাবেন নজরুল?—আইন ও সংবিধান কী বলছে ◈ স্পেনের ফুটবলারদের সঙ্গে মারপিট, ছেলের পক্ষে সাফাই গাইলেন পারেদেসের মা ◈ কনটেইনারের ভেতরেই নষ্ট হচ্ছে কয়েক হাজার কোটি টাকার পণ্য ◈ দেশের ১৭ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ রেকর্ড গরমে পুড়ছে জাপান, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা ◈ দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে নাকাল জনজীবন, পাম্পে গাড়ির দীর্ঘ লাইন ◈ এবার ক্রিপ্টো ও অনলাইন জুয়ার তদন্তে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাম, ডিবির তথ্যে আরও যা জানাগেল ◈ সংস্কার না হলে আরও কমতে পারে প্রবৃদ্ধি, সতর্ক করল আইএমএফ

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে কোরআন পোড়ানোর অভিযোগ, গণপিটুনি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে স্ত্রীর কাছে মাদকের টাকা চেয়ে না পেয়ে পবিত্র
কোরআন শরিফ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জুয়েল রানা (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সাঁড়াগোপালপুর বকশিরচক তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে ধরে পিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্র জানায়, জুয়েল রানা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

মঙ্গলবার বিকেলে তিনি মাদক কেনার জন্য তাঁর স্ত্রীর কাছে টাকা চান। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে জুয়েল ঘরে ঢুকে কোরআন শরিফের পাতা উল্টে টাকা খুঁজতে থাকেন। কোনো টাকা না পেয়ে তিনি ক্ষিপ্ত হয়ে পবিত্র গ্রন্থটিতে আগুন ধরিয়ে দেন। খবরটি জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী জুয়েলকে বাড়ি থেকে আটক করে তালতলা মোড়ে নিয়ে আসেন। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেওয়া হয়।

একপর্যায়ে ঈশ্বরদী-রূপপুর রেলপথের তালতলা রেলগেটের পিলারের সঙ্গে তাঁকে রশি দিয়ে বেঁধে রাখা হয়। উত্তেজিত জনতা তাঁর চুল ও দাড়ি কেটে, মুখে চুনকালি মেখে এবং গলায় জুতার মালা পরিয়ে গণপিটুনি দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, জুয়েল রানা একজন চিহ্নিত মাদকসেবী। নিরাপত্তার কথা ভেবে তাঁর স্ত্রী মাঝেমধ্যে কোরআন শরিফের ভেতরে কিছু টাকা লুকিয়ে রাখতেন। জুয়েল সেখানে টাকা না পেয়ে অনাকাঙ্ক্ষিতভাবে পবিত্র ধর্মগ্রন্থে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

ওসি আরও জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়