শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০৯:১৮ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে দুই জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা।

গ্রেপ্তারকৃতরা হলেন ধামরাই উপজেলারকুশুরা ইউনিয়নের টুপেরবাড়ী এলাকার মো. কাশেম আলীর ছেলে মো. টুটুল (৩৬) এবং সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে মো. রাসেল হোসেন (২২)।

এর আগে গতকাল সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ও বেরশ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানার নেতৃত্বে এসআই মো. জামাল ও এসআই জুলফিকার সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীরামপুর এলাকায় অভিযান চালান। এ সময় মাদক কেনাবেচাকালে ১০০ পিস ইয়াবাসহ রাসেলকে আটক করা হয়। অন্যদিকে, একই রাতে যাদবপুর ইউনিয়নের বেরশ এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি টুটুলকে আটক করে পুলিশ।

এবিষয়ে ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ