শিরোনাম
◈ আইন প্রণয়ন ও কমিটি গঠনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ টিআইবির ◈ বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ ◈ এনআইডি সংশোধনে মাঠ পর্যায়ে নিষ্পত্তি, অনলাইনে হবে ভোটার এলাকা পরিবর্তন ◈ পূর্বশত্রুতার জেরে রাজধানীতে বিএনপি কর্মী খুন ◈ ঘুষিকাণ্ডে বিতর্কে জড়ানোর পর প্রথমবার মুখ খুললেন পারেদেস ◈ গোপন ফুটেজে উন্মোচিত কেলেঙ্কারি, পদ হারান যেসব বিশ্বনেতা ◈ বিদায়ী অর্থবছরের ১১ মাসে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব ◈ বেনজীর আহমেদকে ফেরাতে দুবাইয়ের প্রশ্নের জবাব প্রস্তুত করছে দুদক ◈ যে কারণে ভিসা চালু হলেও ভারতে যাচ্ছেন না বাংলাদেশিরা ◈ যে দিন ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী!

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০৮:৪৪ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ১১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মায় ধরা পড়া ১০ কেজির ঢাই মাছ বিক্রি হলো ৫৮ হাজার টাকায়

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়া ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ঢাই মাছ ৫৮ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জাহাঙ্গীর চৌধুরী নামে এক সৌদি আরব প্রবাসী মাছটি ৫ হাজার ৪০০ টাকা কেজি দরে ক্রয় করেন।

জানা গেছে, রাজবাড়ীর দৌলতদিয়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে ঢাই মাছটি ধরা পড়ে। এরপর দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটির উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। সেখান থেকে ফেরিঘাটের ব্যবসায়ী সম্রাট শাহজাহান ৫ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ২৪০ টাকায় মাছটি ক্রয় করেন।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, ঢাই মাছ খুব সুস্বাদু মাছ। এ মাছ সচরাচর পাওয়া যায় না। গত বছর ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি মাছ পেয়েছিলাম। মাছটি আড়ত থেকে কেনার পর চট্টগ্রামের এক সৌদি প্রবাসীর কাছে বিক্রি করে দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়