শিরোনাম
◈ বিদায়ী অর্থবছরের ১১ মাসে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব ◈ বেনজীর আহমেদকে ফেরাতে দুবাইয়ের প্রশ্নের জবাব প্রস্তুত করছে দুদক ◈ যে কারণে ভিসা চালু হলেও ভারতে যাচ্ছেন না বাংলাদেশিরা ◈ যে দিন ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী! ◈ বিশ্বকাপ ফাইনাল : আ‌র্জেন্টিনার পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা চান প্রাক্তন ফিফা রেফারি ◈ মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক ◈ স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানালো ইসি ◈ নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ‌বিশ্বকা‌পের ফাইনালে মা‌ঠে নামার আগে টানেলে কী বলেছিলেন মেসি? ঘনীভূত হচ্ছে রহস্য ◈ ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা, মিলবে দুই ডোজে

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে নিখোঁজের একদিন পর ধনু নদী থেকে মাদরাসা শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে নিখোঁজের একদিন পর ধনু নদী থেকে তাওহিদ হোসেন (১৪) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে নিকলী উপজেলার সিংপুর বাজারসংলগ্ন ধনু নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নৌকার সাহায্যে উদ্ধার করেন। এর আগে সোমবার বিকেল থেকে শিক্ষার্থী তাওহিদ নিখোঁজ ছিলেন।

নিহত তাওহিদ সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, সোমবার বিকেল থেকে তাওহিদ নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে সিংপুর বাজারসংলগ্ন খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। স্বজনরা চাইলে ময়নাতদন্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়