শিরোনাম
◈ বেনজীর আহমেদকে ফেরাতে দুবাইয়ের প্রশ্নের জবাব প্রস্তুত করছে দুদক ◈ যে কারণে ভিসা চালু হলেও ভারতে যাচ্ছেন না বাংলাদেশিরা ◈ যে দিন ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী! ◈ বিশ্বকাপ ফাইনাল : আ‌র্জেন্টিনার পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা চান প্রাক্তন ফিফা রেফারি ◈ মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক ◈ স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানালো ইসি ◈ নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ‌বিশ্বকা‌পের ফাইনালে মা‌ঠে নামার আগে টানেলে কী বলেছিলেন মেসি? ঘনীভূত হচ্ছে রহস্য ◈ ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা, মিলবে দুই ডোজে ◈ তনু হত্যা তদন্তে নতুন মোড়, আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার-১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে গভীর রাতে তালাকপ্রাপ্ত এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা মামলায় ওসমান মোল্লা (৪০) নানের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২০ জুলাই) রাতে উপজেলার সান্তাহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওসমান মোল্লা রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউপির বীকুৎসা গ্রামের আফছার মোল্লার ছেলে। সে বর্তমানে সান্তাহার লকু পূর্ব কলোনী শশুর বাড়ীতে বসবাস করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সান্তাহার পূর্বলকু কলোনীর ১৫ বছর পূর্বে তালাকপ্রাপ্ত ওই নারী তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। তার বড় ছেলে সৌদি প্রবাসি। মেজ ছেলে তার মার সাথেই থাকতো। ঘটনার দিন গত রবিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য তার মেজ ছেলে বাড়ির বাহিরে গেলে ওই নারী ঘুমিয়ে পড়ে।

রাত ২টার দিকে আসামী ওসমান মোল্লা কৌশলে বাড়িতে ঢুকে বাথরুম ও চুলার বৈদ্যুতিক বাল্ব খুলে নারীর শয়ন ঘরে প্রবেশ করে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। এসময় ওই নারী চিৎকার দিলে ওসমান মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে গত সোমবার (২০ জুলাই) রাতে তালাকপ্রাপ্তা ওই নারী নিজেই বাদি হয়ে ওসমান মোল্লাকে আসামী করে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। রাতেই সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক পুতুল কুমার সরকার আসামী ওসমান মোল্লাকে গ্রেফতার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামী ওসমান মোল্লাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়