শিরোনাম
◈ মাইলস্টোন ট্র্যাজেডি: যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার যে কারণ উঠে এসেছে তদন্তে ◈ জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ ◈ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে: বিমানমন্ত্রী ◈ স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংক, পর্যায়ক্রমে প্রত্যাহার হবে প্রশাসক ◈ হাম কেড়ে নিল আরও ৪ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৮০০ ছুঁই ছুঁই ◈ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা, ১০ মাসেই ছাড়াল লক্ষ্যমাত্রার ৮৪% ◈ দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম ◈ জিয়াউর রহমানকে হত্যা: বৃহস্পতিবার মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ◈ জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা (ভিডিও) ◈ সিঙ্গাপুর-মালদ্বীপের সমান বঙ্গোপসাগরে জেগে উঠছে নতুন ভূখণ্ড, আয়তন প্রায় ৮০০ বর্গকিলোমিটার!(ভিডিও)

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ১১:১১ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে পালিয়ে আসা মিয়ানমার সামরিক জান্তার তিন সদস্য বিজিবির হাতে আটক 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে পালিয়ে আসা মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপি এবং মিয়ানমার পুলিশের তিন সদস্যকে আটক করেছে বিজিবি সদস্যরা। 

আটক এই তিনজনকে সোমবার (২০ জুলাই) রাত দশটার দিকে টেকনাফ থানায় সোপর্দ করেছে বিজিবি। মিয়ানমার পুলিশের এই তিন সদস্য রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি পরিচালিত একটি কারাগার থেকে কৌশলে পালিয়ে এসেছে বলে বিজিবির কাছে স্বীকার করেছে। 

বিজিবির কক্সবাজার রিজিওনের একজন কর্মকর্তা জানিয়েছেন গত রবিবার রাতে (১৯ জুলাই) নাফ নদী অতিক্রম করে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা দিয়ে মিয়ানমারের তিনজন রাখাইন নাগরিক অনুপ্রবেশের খবর পেয়ে   বিজিবি সদস্যরা তাদের আটক করে তাদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে তিনজন স্বীকার করেছে তারা রাখাইনের একটি আরাকান আর্মি পরিচালিত একটি কারাগারে গত ফেব্রুয়ারী মাস থেকে বন্দী ছিল। কৌশলে তারা জেল থেকে পালিয়ে যায়। পরে তারা নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসে। তিনজনের মধ্যে কাউ নাইং (৩৩) মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির সদস্য এবং হেই ডে (৩৫) ও থিং জ (৩৩) মিয়ানমার পুলিশের সদস্য। 

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন সোমবার রাতে বিজিবি তিনজনকে টেকনাফ থানায় সোপর্দ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়