শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধ্বসে এক তরুণী নিহত এবং একই পরিবারের এক শিশু আহত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড়ধ্বসের ঘটনায় এক তরুণী নিহত এবং একই পরিবারের এক শিশু আহত হয়েছে।

এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে পাহাড়ধ্বসের ঘটনায় মাটিচাপায় ১৪ জন রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত বিবি হাফসা (১৯) একই এলাকার বাসিন্দা সমি উল্লাহ’র মেয়ে।

Advertisement

ঘটনায় আহত আব্দুল মজিদ (৩) নিহতের ভাই নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাতে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, চলতি মাসের শুরু থেকে কক্সবাজারে টানা ভারী বর্ষণ অব্যাহত ছিল। এতে পাহাড়ের মাটির অবস্থানগত ভিত্তি নড়বড়ে হয়ে যায়। গত ১৪ জুলাই থেকে কক্সবাজারে টানা বর্ষণ থেমে গেলেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে রোহিঙ্গা ক্যাম্পগুলোর পাহাড়ে বসবাসকারিরা ঝুঁকিতে রয়ে যান।

এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের বাসিন্দা সমি উল্লাহ’র বসত ঘরে আকস্মিক পাহাড়ধ্বসে মাটির বড় একটি ভেঙ্গে পড়ে। এতে দুইজন মাটিচাপা পড়ে। এসময় স্থানীয় রোহিঙ্গা, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নেয়ার পথে বিবি হাফসা নামের এক তরুণী মারা যায়। আহত এক শিশু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, এপিবিএন পুলিশের এ কর্মকর্তা।

এর আগে, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় গত ৫ জুলাই ৮ জন এবং ৭ জুলাই ৫ জন পাহাড়ধ্বসে মাটিচাপায় মারা যায়। এ নিয়ে পাহাড়ধ্বসের ঘটনায় ১৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ