শিরোনাম
◈ চাপের মুখে মোদি সরকার: ককরোচ পার্টির আন্দোলনের মধ্যেই রাস্তায় নেমেছেন কৃষকরা ◈ ২০২৭ সালের হজে দুটি সরকারি প্যাকেজ, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা ◈ এবার ককরোচ জনতা পার্টি আন্দোলনের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(ভিডিও) ◈ হেফাজতের উদ্যোগে কওমি ধারার ৭ ইসলামী দলের ঐক্য প্রচেষ্টা, জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙনের জল্পনা ◈ যানজট কমাতে নতুন উদ্যোগ: ঢাকার ১২০ মোড়ে আসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ◈ কুয়েতে যুক্তরাষ্ট্রের ৩টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা ◈ মা‌র্কিন প্রেসি‌ডেন্ট ডোল্ড ট্রাম্প আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক নম্বর শত্রু ◈ আর্জেন্টিনা দ‌লের বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার ◈ কথা দিচ্ছি, আর্জেন্টিনায় বিশ্বকাপ ফিরিয়ে আনতে সবটুকু উজাড় করে দেবো: নি‌কোলাস পাজ ◈ দুইবা‌রের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাছাইপর্ব খেলা অপ্রত্যাশিত, বল‌লেন আ‌মির জাঙ্গু

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬, ০২:৫২ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, বাড়িঘর ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। 

সোমবার (২০ জুলাই) রাত ১০টায় ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়কে এ ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিল সমর্থক। তার সঙ্গে ওই এলাকার আরও অর্ধশত ব্রাজিল সমর্থক রয়েছে। একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে হাবিব (২০) আর্জেন্টিনার সমর্থক। তার সঙ্গেও প্রায় অর্ধশত আর্জেন্টিনার সমর্থক রয়েছে। ব্রাজিল হেরে যাওয়ার রাতে আর্জেন্টিনার সমর্থক হাবিব ও তার সঙ্গের লোকজন আনন্দ-উল্লাস করেন। এতে ব্রাজিলের সমর্থক অপূর্ব ও তার লোকজন বিষয়টি মনে রাখেন।  

সোমবার ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় অপূর্ব ও তার লোকজনও আনন্দ উল্লাস করেন। এতে হাবিব ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ব্রাজিল সমর্থকদের ধাওয়া দেয়। এরপর ব্রাজিল সমর্থকরা দলবল বাড়িয়ে আর্জেন্টিনা সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক লুটপাট চালায় এবং নারীসহ কয়েকজনকে মারধর করে। এরপর চলে যাওয়ার সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণও ঘটায়। তখন আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে এলাকাবাসী যোগ দিয়ে ব্রাজিলের বেশ কয়জন সমর্থককে মারধর করেন। 

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, বিশ্বকাপ খেলা নিয়ে যারা সংঘর্ষে জড়িয়েছে তারা সবাই কিশোর। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উভয় গ্রুপের লোকজনকে গ্রেফতারের চেষ্টা করেছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয় গ্রুপের লোকজন পালিয়েছে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়