শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ি-চাটখিল ফোরলেন সড়কের কাজ শেষ না হতেই সড়কের পাশের সরকারি জায়গা দখলের অভিযোগে সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি।

সোমবার (২০ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত পৃথক নোটিশে সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া এবং সোনাইমুড়ি পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সিম্পুকে এই নোটিশ প্রদান করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বিভিন্ন অনিয়ম ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তার লিখিত জবাব নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে স্বশরীরে হাজির হয়ে জেলা বিএনপির কাছে দাখিল করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

এদিকে জানা যায়, গত ৯ জুলাই দিবাগত গভীর রাতে মনির হোসেন ভূঁইয়া ও আলমগীর হোসেন সিম্পু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল ভূঁইয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল ভূঁইয়া ও যুবদল নেতা মোজাম্মেল হোসেন অপুর  নেতৃত্বে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্রসহ সোনাইমুড়ি-চাটখিল-রামগঞ্জ সড়কের শিমুলিয়া কলেজ পুকুরপাড় থেকে কালভার্ট পর্যন্ত প্রায় ৩০০ ফুট সরকারি জায়গা টিনের বেড়া দিয়ে দখল করে নেয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল ভূঁইয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল ভূঁইয়া ও যুবদল নেতা মোজাম্মেল হোসেন অপুর নামও উঠে আসে।

Advertisement

ঘটনার প্রতিবাদে ১১ জুলাই দুপুরে স্থানীয় বাসিন্দারা সোনাইমুড়ি-চাটখিল সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে ১২ জুলাই বিকালে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ নোয়াখালীর যৌথ অভিযানে অবৈধ দখল উচ্ছেদ করা হয়।

অন্যদিকে, অভিযুক্ত দুই বিএনপি নেতা’সহ স্বেচ্ছাসেবক দল ও যুবদলের জড়িত নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দলের কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় সোনাইমুড়িতে সরকারি জায়গা দখলের অভিযোগে এই দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ