শিরোনাম
◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিগত ১৭ বছরে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে : নিপুন রায় চৌধুরী

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছরে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে। সেই জায়গা থেকে ১৭ বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বের করে নিয়ে আসতে হবে।

রোববার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন, গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঈমাম ও পুরোহিতদের দৃষ্টি আকর্ষণ করে নিপুণ রায় চৌধুরী বলেন, মসজিদে বয়ান রাখার সময় ঈমাম সাহেবদের মাদকবিরোধী সচেতনতাবৃদ্ধিমূলক বক্তব্য রাখতে হবে। যাতে তরুণ সমাজ, প্রত্যেকটি পরিবার মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে পারে। পুরোহিত যারা আছেন, আপনারও মন্দিরগুলোতে মানুষকে মাদকের বিষয়ে সচেতন করবেন।

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে শুধুমাত্র সচেতনতা বাড়ালেই হবে না, তরুণ বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকার প্রত্যেকটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নিয়েছে।  খেলাধুলায় মনোযোগী হলে যুব সমাজের হতাশাগ্রস্থ হওয়ার প্রবণতা কমে যাবে। শুধু বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করলেই হবে না, নতুন নতুন নার্সারি উদ্যোক্তা তৈরি করতে হবে।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে আর্থিক সহায়তার চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন মসজিদ-মন্দির, সামাজিক প্রতিষ্ঠান ও অসচ্ছল মানুষের মাঝে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

  • সর্বশেষ