শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে পুলিশের যৌথ বিশেষ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫০০ টাকা, একটি মাইক্রোবাস এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে পরিচালিত যৌথ বিশেষ চেকপোস্ট অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর কাঠুরিয়া গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে মো. নাদিম ওরফে ফাহিম (২৬), রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খোলাবোন আন্ধাকোঠা গ্রামের মো. মাইনুল ইসলামের ছেলে মো. মুরাদ (২১) এবং একই থানার নতুন কসবা গ্রামের মো. আজাদ আলীর ছেলে মো. হৃদয় আলী (২২)।

পুলিশ জানায়, চেকপোস্টে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানোর সময় ফাহিমের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা এক বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ১৬ হাজার ৫০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

Advertisement

এছাড়া মুরাদের দেহ তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অপর আসামি হৃদয়ের কাছ থেকেও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত নাদিম ওরফে ফাহিমের বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। রেকর্ড পর্যালোচনায় জানা গেছে, তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের পল্টন থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ