শিরোনাম
◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিচয় জেনেও বিএসএফের পুশ ইন, সন্তানসহ সেই ভারতীয় নারী পুলিশ হেফাজতে

ভারতীয় সেই নারী রেশমা ও তাঁর সন্তানকে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে বিজিবি সদস্যরা তাদের পুলিশে সোপর্দ করে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানা-পুলিশ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ওই নারী ও তাঁর শিশু সন্তান পুলিশ হেফাজতে ছিল। আজ দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে ভারতীয় ওই নারী ও তার সন্তানকে পুশ ইনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর ওই নারী বৈধ উপায়ে তাঁর দেশে ফিরতে পারবেন বলে স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়। তবে ঘটনা ঘটল ভিন্ন।

ভুক্তভোগী নারী রেশমা খাতুনের দাবি, তিনি ভারতের বাসিন্দা। তাঁর ৩ সন্তান ও স্বামী আছে, দুই সন্তানসহ তাঁর স্বামী ভারতে আছেন। মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় পুলিশ তাঁকেসহ কয়েকজনকে আটক করে। তিনি বারবার নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিলেও পুলিশ তা আমলে নেয়নি। পরে তাঁকে অন্যদের সঙ্গে বিমানে কলকাতায় নেওয়া হয়। সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

Advertisement

বাংলাদেশে তাঁর কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত না থাকায় চরম বিপাকে পড়েন ওই নারী। পরে স্থানীয় ও পথচারীর সহায়তা তাঁকে বাসে তুলে বেনাপোলে পাঠিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই বাংলাদেশে পুশ ইন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, শুধু ভারতে দীর্ঘ বছর ধরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকই নয়, ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের অনেককে বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে দেওয়া হচ্ছে। রেশমা ও তাঁর সন্তানও এমনই ভুক্তভোগী। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ