শিরোনাম
◈ বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি ◈ স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আদালত ও ইসির ◈ কুয়েত প্রবাসীদের জন্য মন্ত্রণালয়ের বিশেষ বার্তা ◈ পারমাণবিক কেন্দ্রে হামলার দাবিতে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, বড় সংঘাতের শঙ্কা ◈ রেলের আয় বেড়েছে ২২১ কোটি, লোকসান ১ হাজার ৮৮৯ কোটি টাকা ◈ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ক্রোক করা ফ্ল্যাটে প্রথম দিনে শত-শত কোট-টাইসহ যা যা মিলল ◈ লিজে আসছে ১০ উড়োজাহাজ, এয়ারবাসের আরও ১০ বিমান কেনার পথে বিমান ◈ দেশের সিনেমা হলগুলোতেও দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ◈ অর্থবছরের প্রথম ১৮ দিনেই দেশে এলো প্রায় ১৮০ কোটি ডলার রেমিট্যান্স ◈ গবেষণায় আগ্রহী প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তাদের জন্য সুখবর

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরের বিরলে স্ত্রী হিসাবে স্বীকৃতি পেতে যুবকের বাড়ীর সামনে এক নারীর অনশন, ২৪ ঘন্টা পর ওই যুবকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে স্ত্রী হিসাবে স্বীকৃতি পেতে এক যুবকের বাড়ীর সামনে প্রায় ২৪ ঘন্টা যাবত অনশন করার পর ওই যুবকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে এক নারী। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

স্ত্রীর স্বীকৃতি দাবী করা ওই নারী বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র খোপড়া গ্রামের আনিছুর রহমানের মেয়ে বুলবুলি (৩২)। তিনি গত বুধবার (১৫ জুলাই) বিকাল ৫ টা থেকে একই ইউপি’র বালান্দোর গ্রামের মমিনুল ইসলাম বাবুলের ছেলে মেহেদি হাসানের বাড়ীর সামনে অবস্থান করছিলেন। এসময় ঘটনা স্থলে উৎসুক জনতার উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

বৃহস্পতিবার বিকালে অনশনে থাকা ওই নারী বুলবুলি জানান, পূর্ব সম্পর্কের সূত্র ধরে গত প্রায় ১ বছর আগে মেহেদী হাসানের সাথে তাঁর বিয়ে হয়। এরপর দু’জন স্বামী স্ত্রী হিসাবে বিরল পৌর এলাকার ধজিড়পাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। সংসার করা কালীন প্রায় ৩ মাস আগে বুলবুলি অন্তঃসত্ত্বা হয়। তাঁর অন্তঃসত্ত্বার খবর জানতে পেরে স্বামী মেহেদী হাসান গর্ভের সন্তানটি নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করে। এতে বুলবুলি রাজি না হওয়ায় তাকে মারপিট করে বিয়ের সব প্রমাণপত্র ছিড়ে নষ্ট করে দেয় মেহেদী এবং বুলবুলিকে ভাড়া বাসায় একা রেখে মেহেদী হাসান পালিয়ে যায়। পরে অবস্থা বেগতিক দেখে বাসা মালিকের স্ত্রীসহ অপর আরও একজন প্রতিবেশি ভাবী বুলবুলিকে নিয়ে মেহেদী হাসানের গ্রামের বাড়ীতে উঠে এবং ঘটনার বিষয় বাড়ীর লোকজনকে জানান। তারা বুলবুলিকে কে মেহেদী হাসানের গ্রামের বাড়ীতে রেখে চলে গেলে কিছুক্ষণ পরেই বাড়ীর লোকজন তাকে মারপিট করে বাড়ী থেকে বের করে দেয়। ফলে আমি তাঁর বাড়ীর সামনে অবস্থান নিয়েছি। আমি এখানে আসার পর সে আমার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে বিরলে যেতে বলেছে। আমি যাইনি এবং মেহেদীকে সরাসরি না আসা পর্যন্ত আমি কথাও যাবো না। 

মেহেদী হাসনের মা রুবিনা জানান, আমাদের বাড়ীর পাশে সিঙ্গাপুর প্রবাসী মনছুর আলীর সাথে বুলবুলির প্রথমে বিয়ে হয়। সেখানে তাঁর বিবাহযোগ্য এক মেয়ে ও এক ছেলে আছে। স্বামী প্রবাসে থাকার সুবাধে মেহেদী হাসানের সাথে তাঁর সম্পর্ক হয়। পরে সে প্রবাসী স্বামীকে ত্যাগ করে তার বাবার বাড়ীতে চলে যায়। তাঁর সাথে আমার ছেলের সম্পর্কের বিষয় গুলো নিয়ে কয়েকবার শালিশ বৈঠকও হয়েছে। এখন বুলবুলি বলছে মেহেদী নাকি তাকে বিয়ে করেছে। তবে সে বিয়ের প্রমানক কোন কাগজপত্র আমাদের দেখাতে পারেনি। আর প্রমান দেখালেও আমরা তাকে মেনে নিব না। প্রয়োজনে আমরা আমাদের ছেলে মেহেদী হাসানকে ত্যাজ্য করবো। মেহেদী যদি তাকে বিয়ে করে থাকে তাহলে তারা দুজনে কথায় থাকবে এটা তাদের ব্যপার।

প্রতিবেশি করিমুল ইসলাম, তরিকুল ইসলামসহ অনেকে জানান, মেহেদী হাসানের সাথে বুলবুলির বেশ কয়েকবার অনৈতিক ঘটনা ঘটেছে এবং শালিশ বৈঠকও হয়েছে একাধিকবার। একারণে প্রথম স্বামীর সংসার ত্যাগ করেছে বুলবুলি। এবার বিষয়টির একটা সুরাহা হওয়া দরকার।

তারা জানান,বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেদী হাসান এসে অনশনে থাকা বুলবুলিকে নিয়ে গেছে। তবে কথায় নিয়ে গেছে এব্যপারে আমারা জানিনা।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্য কলিম উদ্দীন নিশ্চিত করে জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং অনশনে থাকা বুলবুলির নিরাপত্তার জন্য ওখানে একজন মহিলা গ্রাম্য পুলিশ নিযুক্ত করি। পরে শুনছি মেহেদী নাকি এসে বুলবুলিকে নিয়ে গেছে। তবে কথায় নিয়ে গেছে জানিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়