শিরোনাম
◈ লেবারের নেতৃত্বে অ্যান্ডি বার্নহাম, প্রথম ভাষণেই ‘আই হ্যাভ এ প্ল্যান’ ◈ নদীর পানি বাড়ছে, উত্তরাঞ্চল ও সিলেটে বন্যা নিয়ে সতর্কতা ◈ মন্ত্রিসভা সম্প্রসারণের গুঞ্জন, আলোচনায় একাধিক নতুন নাম ◈ ইরানে ট্রাম্পের ‘মহাপরিকল্পনা’ কি স্থল অভিযানের প্রস্তুতি? ◈ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী তানিম রেজা বাপ্পি আটক ◈ সরকারের ৫ মাস পূর্তি: শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ দেশের যেসব অঞ্চলে সকালের মধ্যেই ঝড় হতে পারে  ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ভারতের নতুন বক্তব্য ◈ এটা রাজনৈতিক মঞ্চ নয়, যাকে পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: ছাত্রদল নেতাকে কুমিল্লার পুলিশ সুপারের কড়া জবাব ◈ ভারতীয় নাগরিক রেশমাকে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশইনের অভিযোগ, দেশে ফিরতে ঘুরছে পথে পথে

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০২:২৩ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুর পা মুচড়ে অমানবিক নির্যাতন: ভাইরাল ভিডিওর ঘটনায় সেই চাচি গ্রেপ্তার

নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে মাত্র দুই মাস বয়সী এক শিশুর পা মুচড়ে অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, সম্প্রতি শিশু নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, আপন চাচি শিশুটিকে অমানবিক নির্যাতন করছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত লতা বেগম আত্মগোপনে ছিলেন। র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এবং বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাধবদী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, শিশু নির্যাতনের এই ঘটনা প্রকাশ্যে আসার পর গত ১৪ জুলাই রাতে নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেন। মামলায় লতা বেগমের পাশাপাশি তার স্বামী কাউছার আহমেদ ও লতা বেগমের পিতা আলমাছ মিয়াকেও আসামি করা হয়। ঘটনার পরপরই পুলিশ লতা বেগমের স্বামী ও পিতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও প্রধান অভিযুক্ত লতা বেগম পলাতক ছিলেন।

দুই মাস বয়সী নিরপরাধ এক শিশুর ওপর এমন বর্বরোচিত নির্যাতনের ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এখন লতা বেগমকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার প্রধান আসামিরা আইনের আওতায় এল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়