শিরোনাম
◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ০৮:০৯ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে একইদিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার একই দিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেলে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকার ওবায়দুল মুন্সীর স্ত্রী লিপি আক্তার (৪২) ও একইদিন বিকেলে ভাষাণচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রামের বুলু মুন্সীর মানসিক ভারসাম্যহীন কন্যা নাছরীন আক্তারের (১৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, লিপি আক্তার  দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মানসিক অবসাদে  ভুগছিলেন। রবিবার সন্ধ্যায় নিজ বাড়ির গোয়ালঘরের আড়ার সাথে গলায় উড়না পেচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে  খবর দেয়। অপরদিকে নাছরিন আক্তার ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে। বিকেলে খাবার না খেয়ে নিজঘরে দরজা বন্ধ করে শুয়ে ছিল। তার মা নাজমা বেগম মেয়ের সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করে। পরে পরিবারের অন্যান্য লোকজনের সহায়তায় দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, লাশ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ