শিরোনাম
◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন?

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজা দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা। রবিবার বিকালে সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার ঢাকা হতে রাজশাহী গামী মহাসড়ক মাদক বিরোধী অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এসময় ১টি পিকআপ জব্দও করেছে।

সোমবার (২৯ জুন) সকালে র‌্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো, ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার গলগন্ডা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ আরবী মিয় (৩৩) ও কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার খিলপাড়া গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ আরবী মিয় (৩৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে, র‌্যাব-১২,সদর কোম্পানি সিরাজগঞ্জ ও র‌্যাব-৩ সিপিসি-২ মগবাজার এর যৌথ অভিযানে  তাড়াশ উপজেলার ঢাকা হতে রাজশাহী গামী মহাসড়ক চরহামকুড়িয়া গ্রামস্থ ৯নং ব্রীজে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ১টি পিকআপ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীদ্বয় দীর্ঘ দিন ধরে গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে পিকআপে বহন করে দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করিয়া আসছিল। আসামীদের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়