শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর দুমকীতে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক-১

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালী দুমকীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. শাহীন হাওলাদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে জেলার দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ দুপুরে কোস্ট গার্ড পটুয়াখালীর লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন) রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার লেবুখালী টোল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে আনুমানিক ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৪ হাজার ৪৫ টাকা জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন) রিফাত আহমেদ জানান, জব্দকৃত ইয়াবা, নগদ অর্থ এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ