শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০৯:০৯ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খানাখন্দ আর বৃষ্টির পানিতে নাজেহাল শোলাকিয়া-নীলগঞ্জ সড়ক

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া-নীলগঞ্জ সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ। বিশেষ করে শোলাকিয়া কিশোরগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড এগ্রিকালচার কলেজ থেকে ঈশাখা ইউনিভার্সিটি গেট পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়ক বর্তমানে চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী ও যানবাহন চালকদের।

স্থানীয়রা জানায়, সড়কের দুই পাশের ড্রেন দীর্ঘদিন ধরে মাটি ও বিভিন্ন বাসাবাড়ির প্লাস্টিক বর্জ্যে ভরাট হয়ে রয়েছে। ফলে ড্রেনেজ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টির পানিতে ড্রেন নিষ্কাশনের পথ বন্ধ থাকায় পুরো সড়ক পানির নিচে তলিয়ে যায়। এতে সড়কের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে এবং জনসাধারণের দুর্ভোগ বাড়ছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা মহিনন্দ ইউনিয়নের কলাপাড়ার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, বৃষ্টির সময় সড়কে হাঁটুসমান পানি জমে যায়। পানির নিচে থাকা গর্ত ও ভাঙা অংশ দেখা না যাওয়ায় প্রায়ই রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা কাদা ও পানি পাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। এ রকম শহরের নগুয়া, আলোর মেলাসহ প্রত্যেকটা সড়ক নাজেহাল অবস্থা আছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ড্রেনগুলো পরিষ্কার করে পানি চলাচলের ব্যবস্থা করার জন্য পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্জ্যে আটকে থাকা ড্রেনের কারণে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। এই সড়ক ব্যবহার করে প্রতিদিন শত শত শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। পাশাপাশি রোগী পরিবহনের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য যানবাহন চলাচল করতেও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কের এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। এতে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত ড্রেনগুলো থেকে মাটি ও প্লাস্টিক বর্জ্য অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জরাজীর্ণ সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয় সরকার অধিদপ্তরের কিশোরগঞ্জ পৌরসভা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ শহররের শোলাকিয়া নীলগঞ্জ মোড় হতে ইশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পর্যন্ত  ৫০০ মিটার সড়ক খারাপ অবস্থায় আছে। সম্প্রতি এই অংশ মেরামতের জন্য শিগগিরই কাজ শুরু করা হবে।এবং শহরের প্রত্যেকটা ড্রেন পানি নিষ্কাশনের জন্য পরিস্কার করা হবে।

  • সর্বশেষ