শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ত্রের মুখে জিম্মি করে ২০ লাখ টাকার জিরা লুট: আদালতে প্রেরণ জাসাস নেতা জাহেদ আলী

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ডভ্যান থেকে প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০০ কেজি জিরা, নগদ অর্থ ও স্মার্টফোন লুটের ঘটনায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থা (জাসাস) শ্রীমঙ্গল পৌর শাখার সদস্য সচিব জাহেদ আলীকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ড্রাইভার ও হেলপারকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে এ লুটের ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর এলাকার ব্যবসায়ী আফজালুর রহমানের মালিকানাধীন ১৬০ বস্তা জিরা বোঝাই একটি কাভার্ডভ্যান গত মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বিকেলে শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় পৌঁছায়।

অভিযোগ রয়েছে, শ্রীমঙ্গল পৌর জাসাসের সদস্য সচিব জাহেদ আলী ও তার সহযোগীরা কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপারকে প্রাণনাশের হুমকি দিয়ে জিম্মি করে গাড়িটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।

পরে শহরতলীর উত্তরসুর এলাকায় ড্রাইভার ও হেলপারকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে দিয়ে ৪ হাজার ৮০০ কেজি জিরা, নগদ ২০ হাজার টাকা এবং দুটি স্মার্টফোনসহ পুরো গাড়িটি লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Advertisement

ভুক্তভোগী ব্যবসায়ী আফজালুর রহমান জানান, ঘটনার পর বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তিনি শনিবার রাতে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর শনিবার (২০ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলু পালের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহেদ আলীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত জাহেদ আলী শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে এবং তিনি শ্রীমঙ্গল পৌর জাসাসের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।পূর্বেও ছিল চাঁদাবাজির অভিযোগ

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে চাঁদাবাজির অভিযোগে জাহেদ আলীকে জাসাসের শ্রীমঙ্গল পৌর শাখার সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দিয়েছিল সংগঠনটির মৌলভীবাজার জেলা কমিটি। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

  • সর্বশেষ